প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2025 ইং
যশোরে ৮পিস র্স্বণের বার সহ পাচারকারী আটক

মসিয়ার রহমান কাজল,বেনাপোল।
যশোরের ০৮ (আট) টি স্বর্ণের বার এবং ১.৪৫ গ্রাম ওজনের ০১টি স্বর্ণের আংটিসহ ০১ জন আসামী আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ(বজিবি)।
২৬ আগষ্ট রবিবার সকালে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি টহলদল অভিযান চালিয়ে মুড়লী মোড় এলাকা হতে এসব র্স্বণ উদ্ধার করে।
আটক স্বর্ণের মূল্য ১,৮৩,০২,৩৪১/-এক কোটি তিরাশি লক্ষ দুই হাজার তিনশত একচল্লিশ টাকা।
এসময় তার কাছ থেকে স্বর্নের বার ছাড়াও ০১টি মোবাইল যার মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং নগদ ১,৭৬০/- টাকা আটক করা হয়, সর্ব মোট সিজার মূল্য ১,৮৩,২৪,১০১/-(এক কোটি তিরাশি লক্ষ চব্বিশ হাজার একশত এক) টাকা
আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।ঢাকার যাত্রাবাড়ী এলাকারচোরাকারবারী দের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরে গমন করছিল।আটককৃত ব্যক্তি হলো (১) শেখ অলিউল্লা (৫৫), পিতা- শেখ আরিজুল্লাহ, মাতা- সুফিয়া খাতুন, গ্রাম-মধ্য কটিয়া, ডাকঘর-সাতক্ষীরা,থানা-সাতক্ষীরা সদর,জেলা-সাতক্ষীরা
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি,পিএসসি জানান,দীর্ঘদিনযাবত অস্ত্র স্বর্ণ,রূপা, মাদক, ডলার,রুপি,হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্প না-অনুযায়ী গোয়েন্দা তৎপরতা আভি যানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY